কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ আগস্ট) বিকাল ৪টা ২ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান তিনি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল একাই চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন।
এর আগে গত ২৩ আগস্ট বৃহস্পতিবার খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সিঁথিও তার সঙ্গে সাক্ষাৎ করেন।








