নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯

নয়াপল্টনে বিএনপির জনসভা চলছে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভা চলছে। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে এই জনসভা হচ্ছে। শনিবার (১ সেপ্টেম্বর) বেলা আড়াই টায় বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক কোরআন তেলওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়। জনসভার সঞ্চালনা করছেন, দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহপ্রচার সম্পাদক আমিরুজ্জামান খান আলিম।

নয়াপল্টনে বিএনপির জনসভা চলছে জনভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন– দলটি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সভাপতিত্ব করছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদকসহ সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নয়াপল্টনে বিএনপির জনসভা চলছে ‘মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার কর' শীর্ষক ব্যানারে জনসভা চলছে।

নয়াপল্টনে বিএনপির জনসভা চলছে জনসভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ভরে উঠছে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম