আ.লীগ আজীবন ক্ষমতায় থাকতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৪

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন বাতিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা (সরকার) যেভাবে বাদ দিয়েছেন ঠিক সেভাবেই আবার তা সংবিধানে সংযোজন করা সম্ভব। তবে যতই ষড়যন্ত্র ও অপচেষ্টা এবং অপলাপ করুন না কেন, আওয়ামী লীগকে এবার বিদায় নিতেই হবে।

রবিবার (২ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশ থেকে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িতে-বাড়িতে হানা ও কর্মসূচি স্থলে আসার পথে ব্যাপকভাবে বাধা দিয়েছে। দলের শতাধিক নেতাকর্মীকেও গ্রেফতার করেছে।

রিজভী বলেন, শনিবার রাজশাহীতে চারঘাট থানার মারিয়ার ঈদগাহ ময়দানের সমাবেশ শেষে পুলিশ আকস্মিক হামলা চালিয়ে রাজশাহী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুছ আলী তালুকদারসহ ১৬ জনকে গ্রেফতার করেছে। পিরোজপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসানুল কবির লিন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুলকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব, কমিশনার মহিউদ্দিন মিলনসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে আসার পথে বনানী থানার ৮ জন, নারায়ণগঞ্জ থানার ৫ জনসহ বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

সংবাদ সম্মেলনে ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আওয়ামী লীগ নয়, নির্ভর করছে আদালতের ওপর’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী।

তিনি বলেন, তার (খালেদা জিয়া) জামিন বারবার বাধাগ্রস্ত করছে সরকার। তিনি একের পর এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আবার তা নানা কায়দায় আটকে দিচ্ছে সরকার। সরকারের নির্দেশেই বেগম জিয়া কারাগারে আটকে আছেন। তিনি সুবিচারে নয়, প্রতিহিংসামূলক সরকারি বিচারে কারাবন্দি।

/এএইচআর/টিটি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক