‘ড. কামাল যখন গরম বক্তৃতা দেবেন তখন ধরে নেবেন উনার প্লেন রেডি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৭

ড. কামাল হোসেন (ফাইল ছবি)

 ড. কামাল হোসেন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যিনি নিজেকে সংবিধান প্রণেতাও বলেন, এখন দেখি তিনি সেই সংবিধানও মানতে চান না। তিনি যখন গরম বক্তৃতা দেবেন তখন ধরে নেবেন যে উনার প্লেন রেডি।’ রবিবার (২ সেপ্টেম্বর) ৪র্থ বিমসটেক সম্মেলন শেষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ড. কামাল হোসেনসহ কিছু দল নতুন জোট গড়ার প্রক্রিয়া শুরুর করলেও নির্বাচন আদৌ হবে কিনা সে বিষয়ে সম্প্রতি সংশয় ব্যক্ত করেছেন। এ বিষয়টিকে সামনে এনে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান।

এর উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন যে প্রশ্নটা করেছেন সেখানে আমার বক্তব্য হচ্ছে তিনি নিজেই আদৌ নির্বাচন চান কিনা? ড. কামাল এবং গং যারা এক হয়েছে তারা আদৌ নির্বাচন চায় কিনা? এখানেই আমার প্রশ্ন। কারণ, বাংলাদেশে তো একটা শ্রেণি বসেই থাকে। তারা মনে করে কোন অসাংবিধানিক, অনির্বাচিত কিছু যদি ক্ষমতা দখল করতে পারে, তাহলে তারা একটা পতাকা পেতে পারে। তাদের একটু গুরুত্ব বাড়ে। আনকনটেস্টের কথা যিনি বলছেন ড. কামাল হোসেন, তিনি তো আনকনটেস্টে জিতে এসেছিলেন। জাতির পিতা একটি সিট তার জন্য ছেড়ে দিয়েছেন। সেই আসনে উনি নির্বাচন করলেন। সেখানে আর কেউ নমিনেশন পেপার সাবমিট করেননি। উনি নিজেই আনকনটেস্টেড। সেই আনকনটেস্টেড এমপি, যিনি নিজেকে সংবিধান প্রণেতাও বলেন। এখন দেখি তিনি সেই সংবিধানও মানতে চান না।

ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্য গড়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ঐক্য হচ্ছে ভালো। আর একটা বিষয় আপনারা জানেন যে ড. কামাল হোসেনের পকেটে সব সময় টিকিট থাকে। আর উনি যদি খুব গরম বক্তব্য দেন ‘যে এখন থেকে সব কাজ বন্ধ- তখন ধরে নেবেন যে উনার প্লেন রেডি। বাক্সটা গাড়িতে। উনি আমাদের সঙ্গে যখন ছিলেন আমরা দেখেছি তাকে।

/পিএইচসি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম