২০ বছর পর হিন্দু জনগোষ্ঠী দ্বিগুণ হবে: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৭





এইচ এম এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী ২০ বছর পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর মানুষের সংখ্যা দ্বিগুণ হবে। ড. আবুল বারাকাত তার বইয়ে উল্লেখ করেছেন, আগামী ২০ বছর পর বাংলাদেশে কোনও হিন্দু থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী ২০ বছর পর এর সংখ্যা দ্বিগুণ হবে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশান ইমানুয়েলস কনভেনসেন্টারে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘বুকে অসাম্প্রদায়িক বাংলাদেশ লালন করি। মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আত্মত্যাগের কথা ভোলা যাবে না।’ জাতীয় পার্টির ক্ষমতায় সময়ের নানা উন্নয়নকাজের কথা তুলে ধরে ধরেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আক্ষেপ করে বলেন, ‘ক্ষমতায় থাকাকালে হিন্দুরা আমাকে সহযোগিতা করেননি। কারণ, আমি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলাম।’ তিনি বলেন, ‘আমি অন্য ধর্মগুলোকেও সম্মান দিয়েছিলাম। আমার জীবনের যত কিশোর বন্ধু রয়েছে তার বেশির ভাগই হিন্দু। আমার শিক্ষাগুরুও হিন্দু।’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ক্ষমতায় গেলে সংরক্ষিত ৩০টি আসন সংখ্যালঘুদের জন্য রাখা হবে।’ এসময় তিনি দূর্গাপূজায় হিন্দুদের ছুটি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সোমনাথ দের সঞ্চালনায় শুভেচ্ছছা বিনিময়সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাপার কো- চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আজম খান, মেজর (অব.) খালেদ আখতার, হিন্দু সম্প্রদায়ের নেতা রানা দাশ গুপ্ত, কৃষ্ণকীর্তন দাস, নোকল চন্দ্র সাহা, তাপস পাল, সুজন দে প্রমুখ।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম