জনগণ ভোটের জন্য প্রস্তুত: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৮

মোহাম্মদ নাসিম (ফাইল ফটো) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণ এখন ভোটের জন্য প্রস্তুত।’ তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘তত্ত্বাবধায়ক সরকার’ দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা অনেক আগে থেকেই এ ধরনের অযৌক্তিক দাবি করে আসছেন। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে।’
সোমবার রাজধানীর চানখাঁরপুলে নির্মাণাধীন ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, এশিয়ার সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় হাসপাতালটি গড়ে তোলা হচ্ছে।
খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে সর্বাধুনিক এ হাসপাতাল নির্মাণে সহায়তার জন্য সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইনস্টিটিউট উদ্বোধন করবেন বলে আশা করা যায়।
এ সময় বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. আবুল কালামসহ সেনাবাহিনী ও বার্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সভাকক্ষে সেনাবাহিনী ও ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বার্ন ইনস্টিটিউটের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন।

/এসআই/টিওয়াই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী