নির্দলীয় সরকার অসাংবিধানিক কিনা জবাব দেবে জনগণ: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩

 

জাতীয় প্রেস ক্লাবের সভা
নির্দলীয় সরকারকে অসাংবিধানিক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘নির্দলীয় সরকার অসাংবিধানিক কিনা এর জবাব দেবে জনগণ।’

সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংস‌দের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়।

সভায় ব্যারিস্টার মওদুদ বলেন, ‘নির্দলীয় নি‌রপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে- এই দাবিকে যারা অসাংবিধানিক বলেছে, তারা অবাস্তব কথা বলেছেন। নির্দলীয় সরকার সংবিধানসম্মত কিনা এর জবাব জনগণ দেবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন জনগণই আদায় করবে।’

নির্বাচনকালীন সরকার সবার মতামতের ভিত্তিতে করতে হবে উল্লেখ করে মওদুদ আরও বলেন, ‘নির্বাচনকালীন সরকার বলতে কিছুই নাই, সরকার যদি তা করতে চায় তাহলে সব দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আর যদি অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশের জনগণ তা করতে দেবে না। জনগণের কল্যাণের ক্ষেত্রে সংবিধান কখনও বাধা হতে পারে না। জনগণের কল্যাণের জন্য সংবিধান পরিবর্তন করা যেতে পারে। তবে তা জনগণের কল্যাণের জন্য হতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতিসংঘ যাওয়া নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত ও বিচলিত হয়ে উল্টাপাল্টা কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন খোকন, তেজগাঁও থানার সহ-সভাপতি হাফিজুর রহমান কবির, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এসও/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম