ভাবতে অবাক লাগে দেশের জনগণ আজও নিশ্চুপ: এমাজউদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৯

 

প্রেসক্লাবে কাজী জাফর আহমদ স্মারকগ্রন্থ প্রকাশনা উৎসবে অতিথিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ বলেছেন, যে জন্য এই রাষ্ট্র তৈরি, যে জন্য দেশ স্বাধীন করা হয়েছে সেই দেশ গণতন্ত্রহীনতায় ভুগছে। আমার ভাবতে অবাক লাগে দেশের জনগণ আজও নিশ্চুপ। ‌সোমবার (১৭ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউঞ্জে কাজী জাফর আহ‌মদের ‘স্মারক গ্রন্থ’ এবং ‘আমার রাজনী‌তির ৬০ বছর জোয়ার ভাটার কথন’ দু‌টি গ্র‌ন্থের প্রকাশনা উৎস‌বে তি‌নি এ মন্তব্য করেন।

এমাজউদ্দীন বলেন, দেশের প্রত্যেকটি সোশ্যাল ফোর্স আজ বিভক্ত। তাই এই দেশকে, দেশের সমাজকে উন্নত করা যাচ্ছে না, গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাচ্ছে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সমাজের উন্নতি হবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

এ সময় সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বলা হচ্ছে দেশ উন্নয়‌নের জোয়ারে ভাসছে।  কিন্তু যে দেশে ১০০ ভাগের মধ্যে ৩৭ ভাগ অশিক্ষিত মানবেতর জীবনযাপন করছে, সেই দেশে উন্নয়নের ধারা বইছে এটা বলা যাবে না।

বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বলা যাবে না এমন দাবি করে তিনি বলেন, কাজী জাফর শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার জন্য চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সে সময়ের সরকারের সাহায্য না পেয়ে তিনি তা করতে পারেননি। তাই বর্তমান যুব সমাজকে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য এগিয়ে আসতে হবে, কাজী জাফরের সেই প্রচেষ্টাকে সফল করতে হবে।

প্রকাশনা উৎস‌বে আরও উপ‌স্থিত ছি‌লেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জেএসডি) আ স ম আব্দুর রব, বাংলা‌দেশ ব্যাং‌কের সা‌বেক গভর্নর ড. সা‌লেহউদ্দিন আহ‌মেদ, জাতীয় পা‌র্টির একাংশ মহাস‌চিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

 

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান