এ‌কই খেলা বারবার খেলা যায় না: আ. লীগকে খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:২০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০০

‘নির‌পেক্ষ নির্বাচ‌নের পূর্বশর্ত নির্দলীয় সরকা‌র’ শীর্ষক আলোচনা সভা আওয়ামী লী‌গের উদ্দেশে বিএন‌পির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হো‌সেন ব‌লে‌ছেন, ‘৫ জানুয়ারির নির্বাচন ভু‌লে যান। ওই রকম নির্বাচন দে‌শের জনগণ আর হ‌তে দে‌বে না। বাংলা‌দে‌শে এ‌কই খেলা বারবার খেলা যায় না।’

শুক্রবার (২১ সে‌প্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লা‌বের কনফা‌রেন্স লাউঞ্জে বাংলা‌দেশ মুস‌লিম লী‌গের উদ্যো‌গে ‘নির‌পেক্ষ নির্বাচ‌নের পূর্বশর্ত নির্দলীয় সরকা‌র’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

খন্দকার মাহবুব ব‌লেন, ‘দেশ আজ চরম পর্যায়ে পৌঁছেছে। দে‌শের ইতিহা‌সে এ রকম অবস্থা আর কখ‌নোই হয়নি। এই দেশকে রক্ষা কর‌তে হ‌লে গণতন্ত্রকামী মানুষ‌দের ঐক্যবদ্ধ হ‌য়ে আন্দোলন কর‌তে হ‌বে। তাহ‌লে দেশ মু‌ক্তি পা‌বে।’
বর্তমান সরকারের অধীনে নির‌পেক্ষ নির্বাচন হ‌বে না উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার প্রমাণ ক‌রে‌ছে তাদের অধীনে নির‌পেক্ষ নির্বাচন হ‌বে না। বিগত ১০ বছ‌রে দে‌শের জনগণ তা দে‌খে‌ছেন। তাই জনগণকে রাস্তায় নে‌মে আন্দোলন করে গণতন্ত্র ফি‌রি‌য়ে আন‌তে হ‌বে। তা না হ‌লে দে‌শের জনগ‌ণের যেটুকু অধিকার আছে তাও হারা‌বে।’
আ‌য়োজক ক‌মি‌টির নির্বাহী সভাপ‌তি আব্দুল আজিজ হাওলাদারের সভাপ‌তি‌ত্বে সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এন‌ডিএম) চেয়ারম্যান ব‌বি হাজ্জাজ, মুস‌লিম লী‌গের মহাস‌চিব কাজী আবুল খা‌য়ের, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন, মু‌ক্তিযু‌দ্ধের প্রজন্ম দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক