২১ আগস্ট গ্রেনেড হামলার পুরো সিকোয়েন্সটাই রহস্যাবৃত: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬

রুহুল কবির রিজভী ২১ আগস্ট গ্রেনেড হামলার সমগ্র সিকোয়েন্সটাই রহস্যাবৃত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সেদিন বিকাল ৫টায় প্রধান অতিথি শেখ হাসিনা ২০-২২ মিনিট বক্তৃতা করেন, ততক্ষণ সেখানকার পরিবেশ স্বাভাবিক ছিল। বক্তব্য শেষে নিজের বুলেটপ্রুফ গাড়িতে উঠতে সময় লাগার কথা ২-৩ মিনিট। তিনি মঞ্চ থেকে যখন নামতে উদ্যত হচ্ছিলেন, তখন তার পরিচিত দৈনিক যুগান্তর পত্রিকার ফটোগ্রাফার গোর্কী একটি ফটোসেশনের অনুরোধ জানান। এতে শেখ হাসিনা সম্মত হয়ে মঞ্চ থেকে না নেমে সেখানেই দাঁড়িয়ে থাকেন। তারপর নেতারাও ফটোসেশনের জন্য তার পেছনে এসে দাঁড়ায়। ফটোসেশনে জন্য দাঁড়ানোর কারণে ২-৩ মিনিট চলে যায়, যা হয়তো বোমা নিক্ষেপকারীরা বুঝতে পারেনি। সেই সময়টুকু অতিক্রান্ত হওয়ার পরে মঞ্চকে সুরক্ষিত রেখে পার্শ্ববর্তী স্থানসমূহে গ্রেনেডগুলো নিক্ষেপ শুরু করা হয়। সমগ্র সিকোয়েন্সটাই রহস্যাবৃত। পাতানো গেম বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ থেকে যায়।’
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘এই গ্রেনেড হামলার বিচারের আইনি প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এক-এগারো’র সরকার তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম পেলো না। তদন্তকারী কর্মকর্তারা কোথাও সন্দেহ করেও তারেক রহমানসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নাম উল্লেখ করেননি। অথচ আওয়ামী  লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে নজিরবিহীনভাবে পছন্দের তদন্তকারী কর্মকর্তা কাহার আকন্দকে অবসর থেকে ডেকে এনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্তের ভার দেয়। সে বিচারকদের কাছ থেকে মামলাটি ফেরত এনে পুনঃতদন্তের নামে তারেক রহমানকে মামলায় জড়িয়ে ষড়যন্ত্রের যাত্রা শুরু করে।’

গতকাল শুক্রবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়-স্বজন দেখা করেছেন বলে উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘তিনি (খালেদা জিয়া) এখনও গুরুতর অসুস্থ। তার হাত, পায়ের ব্যথা আরও তীব্র হয়েছে। শারীরিক অসুস্থতাকে আরও অবনতির দিকে ঠেলে দিতেই তাকে ইচ্ছাকৃতভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না। বিএসএসএমএমইউ যদি এতোই বিশেষায়িত ও ইকুইপড হতো তাহলে রাষ্ট্রপতি বারবার চিকিৎসা নিতে বিদেশ যাচ্ছেন কেন? কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে চিকিৎসা করে আসলেন কেন? তারা কেন বিএসএমএমইউ-তে চিকিৎসা নিলেন না?’




 

/এএইচআর/এএইচ/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম