খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি চাইলেন মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২

মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশের সকল বিরোধী রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক, যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। শনিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ড. কামাল হোসেনের ডাকা নাগরিক সমাবেশে এ দাবি জানান তিনি।
মান্না বলেন, ‘খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সবার মুক্তি দাবি করছি। এ মুক্তি দিতে হবে। যদি কেউ মনে করেন জোর করে লাঠি দিয়ে, পুলিশ দিয়ে বন্ধ করবেন, তাহলে এত জোরে কথা বলবো কেউ টিকবে না।’
এ সময় মান্না সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশ গভীর সংকটে। গতকাল সারাদেশে সাড়ে তিন হাজার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।’
সবাই যাতে নির্বাচন করতে পারেন এমন নির্বাচন ব্যবস্থার আহ্বান জানান মান্না।
ইতোমধ্যে সমাবেশে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ অংশ নিয়েছেন। গণতান্ত্রিক বাম জোটের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও উপস্থিত হয়েছেন।
নাগরিক সমাবেশে বিএনপির নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। সমাবেশে প্রায় প্রত্যেক বক্তার বক্তব্যের শুরু এবং শেষে স্লোগানে খালেদা জিয়ার মুক্তি দাবি করা হচ্ছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম