বিএনপি নেতা মঈন খানের বাসায় কূটনীতিকদের নৈশভোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৭

নৈশভোজ শেষে বেরিয়ে আসছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায়। এতে কূটনীতিকরা ছাড়াও বিএনপির নেতারাও আছেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় মঈন খানের গুলশানের নিজ বাসায় এ নৈশভোজের আয়োজন করা হয়।
বিএনপি ও গোয়েন্দা সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে ড. মঈন খানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এ নৈশভোজে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে, জাপান, নেদারল্যান্ডস, নেপাল ও স্পেনের কূটনীতিকেরা উপস্থিত আছেন। এ ছাড়া পরে জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না নৈশভোজে যোগ দেন।
বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী এবং ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের