দেশে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই: মুক্তি কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৭আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৩

বক্তব্য রাখছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর দেশে আজ জনগণের সভা-সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা কার্যত কেড়ে নেওয়া হয়েছে। সংবিধানে সভা-সমাবেশ করার স্বীকৃতি থাকলেও পুলিশের পূর্ব অনুম‌তি ছাড়া কোথাও সমাবেশ করা যায় না, এমনকি ঘরে বসে কোনও বৈঠক করলে পুলিশি হয়রানির শিকার হতে হয়। বৃহস্প‌তিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। সভা সমাবেশে পুলিশি বাধা, এনকাউন্টার, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। মিথ্যা মামলা দিয়ে দেশের বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

তারা আরও বলেন, সড়কে দুর্ঘটনার নামে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে রাস্তায় নেমে আসে। ছাত্রছাত্রীদের প্রবল আন্দোলন ও জনগণের দাবি সত্ত্বেও সরকার নৌমন্ত্রীকে বহিষ্কার করেনি। সড়কে হত্যার প্রতিবাদে ছাত্রছাত্রীদের আন্দোলন এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার যেভাবে দমন করেছে, তা জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, সচিব চাকমা প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম