জনসভা স্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৬

বিএনপির জনসভায় আসতে শুরু করেছে নেতা-কর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা স্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।  রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা হতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভা স্থলে আসছেন। এসময় তাদেরকে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় জনসভা শুরু হওয়ার কথা। 

বিএনপির জনসভায় আসছে নেতা-কর্মীরা
‘বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ  দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং  সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ শীর্ষক দাবিতে  বিএনপি এই জনসভা অনুষ্ঠিত হবে।
বিএনপির জনসভার ব্যানারে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা রয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে জনসভা স্থলের আশপাশের এলাকাগুলোতে।  বিএনপির জনসভাকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।
এর আগে শনিবার ২২ শর্তে বিএনপিকে জনসভা আয়োজনের অনুমতি দেয় ডিএমপি।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’