তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান বি চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ২১:১৭

ছাত্র-যুব সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বদরুদ্দোজা চৌধুরী জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনেন। তারপর নির্বাচন দেন। যে রায় হবে সেটাও মেনে নিন।’
প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে রবিবার বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে ছাত্র-যুব সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকল্পধারা বাংলাদেশর যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এ দেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধির বাংলাদেশ। বাংলাদেশে একটি পরিবর্তন আসবে। কেউ এই পরিবর্তন রুখতে পারবে না ।’ এ সময় বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য শহীদুল হক জামাল ও অধ্যক্ষ আবদুর রশিদ খান।
বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ‘এ সরকার বলে থাকে তারা উন্নয়ন করেছে। কথায় কথায় উন্নয়নের ফিরিস্তি দেয়। বলা হচ্ছে, ফ্লাইওভার বানিয়ে উন্নয়ন করছে। অথচ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র দিচ্ছে না তারা। আমরা গণতন্ত্র চাই। উন্নয়নও চাই।’
তিনি বলেন, ‘আর ভোট ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি হবে না। কারণ তরুণ সমাজ জেগে উঠেছে। তাদের আর দাবিয়ে রাখা যাবে না।’
উপস্থিত তরুণদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এ কেমন গণতন্ত্র! উন্নয়নের কথা বলেন, গণতন্ত্রের কবর রচনা করছেন। নিজেরা যখন খুশী যেখানে-সেখানে সভা সমাবেশ করবেন। অথচ অন্যদের বাধা দেবেন।’ তিনি বলেন, একটি দেশে এ ধরনের অবস্থা অগণতান্ত্রিক ও অব্যবস্থাপনার নমুনা। এটা চলতে পারে না। এ দেশের মানুষ জনগণ। ভুলে গেলে চলবে না।’
বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, এ সরকার জনগণের ঐক্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, এভাবে জনগণের ঐক্যের বিরুদ্ধে কথা বলা শোভনীয় নয়।
নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে বি চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা, আপনারা সবাই এ দেশের সন্তান। তাই দয়া করে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবেন। কোনও ধরনের ভয়ভীতির মধ্যে থাকবেন না।

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের