সমাবেশের পর ২৫০ নেতাকর্মীকে আটকের অভিযোগ মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ০০:১০আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ০০:১৭

আটক

রবিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভা শেষে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হওয়ার সময় মহানগরীর বিভিন্ন রাস্তা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘রাজধানীর আশপাশের বিভিন্ন জেলা থেকে জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের প্রচণ্ডভাবে বাধা প্রদান করেছে পুলিশ। এই ঘটনা ন্যাক্কারজনক।’

সভাশেষে এক বিবৃতিতে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এর আগে জনসভায় বক্তব্যের শেষ দিকে মির্জা ফখরুল বলেন, ‘যাদের আটক করা হয়েছে, তাদের ছেড়ে দিন। না হয় জনগণ প্রশাসনকে কাঠগড়ায় নেবে।’

সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে চার হাজার ৯৩ জনের বিরুদ্ধে মামলা, চার হাজার ৩১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া, দুই লাখ ৭২ হাজার ৭৩০ জনের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘শান্তিপূর্ণ জনসভাকে কেন্দ্র করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানকে গ্রেফতার করা হলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, তিনি ডিবি কার্যালয়ে আছেন। অথচ এখনও তাকে গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে।’

এ ছাড়া, ২০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন, ওয়ারী থানা বিএনপি নেতা লিঠু, নিউমার্কেট থানা বিএনপি নেতা জসিম, আলমগীর, মোয়াজ্জেম, নওগাঁ জেলাধীন বদলগাছি থানা যুবদল নেতা জহিরুল ইসলাম, পাবনা জেলাধীন সাথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপি নেতা মনি পাহিনী, হৃদয়, সম্রাট বাহিনীসহ ১০ জন, নোয়াখালী সূবর্ণচর বিএনপি নেতা ও ঢাকাস্থ সূর্বণচর জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এম এ কালাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান লিটু, নাঙ্গলকোট থানা ছাত্রদলের সদস্য আহসান মজুমদার নিশাত, যুবদল নেতা ইসমাইল মজুমদার, মো. শিহাব খন্দকার, বটতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, সহ-সভাপতি মনছুর আহম্মদ ভুঁঞা, জোড্ডা ইউনিয়ন যুবদল নেতা মো. ছাদেক, ছাত্রদল নেতা মো. ওমর ফারুক খোকন, বটতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন সুমনসহ প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান বিএনপির মহাসচিব।

 

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম