ওবায়দুল কাদেরকে ‘হতাশ’ করার জন্য দুঃখপ্রকাশ নজরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৪:২০আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৫:০১


প্রেস ক্লাবের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন,
মাত্র ২৪ ঘণ্টার নোটিশে বিএনপির জনসভায় যে বিপুল জনসমাবেশ ঘটেছে তা দেখে তার (ওবায়দুল কাদের) হতাশ হওয়াই স্বাভাবিক। এত মানুষ এনে তাকে হতাশ করার জন্য দুঃখপ্রকাশ করছি। রবিবার বিএনপির জনসভার পর ওবায়দুল কাদেরের ‘হতাশ হওয়া’ সংক্রান্ত এক মন্তব্যের জবাবে সোমবার (০১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এ পাল্টা মন্তব্য করেন নজরুল।
সোমবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি জনসভা করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন বিএনপির সমাবেশে উপস্থিতি প্রমাণ করে তাদের জনপ্রিয়তা কমেছে। এটা তাকে ‘হতাশ’ করেছে। এর জবাব দিতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘ওবায়দুল কাদেরের বক্তব্য তিনি হতাশ হয়েছেন। তারা চিন্তাও করতে পারেনি এত অল্প সময়ের মিটিংয়ে এত মানুষ হবে, হতাশ হওয়ারই কথা। সাতদিন ধরে তারা প্রস্তুতি নেন। বিশাল সাইজের প্যান্ডেল করেন। ওপরে ত্রিপল, নিচে কার্পেট, সামনে সোফা, পেছনে চেয়ার। স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদের ইমাম, সরকারি কর্মচারীদের নিয়ে আসেন। এতকিছু করার পর যেই মানুষ হয় আর আমাদের মাত্র ২৪ ঘণ্টার নোটিশে যে পরিমাণ মানুষ হয় তা দেখে হতাশ হওয়া স্বাভাবিক। তাকে হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া ২০১৬ সালে বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। তিনি যে পয়েন্টগুলো দিয়েছিলেন এখন দেখছি আমাদের বাম রাজনৈতিক দলগুলোসহ যুক্তফ্রন্ট ও ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়া সেই একই দাবি করেছেন। এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ বাতিল করতে হবে, ইভিএম দিয়ে নির্বাচন করা যাবে না, নির্বাচনের আগে ও পরে সেনা মোতায়েন করতে হবে এই দাবিগুলো খালেদা জিয়া বৃহত্তর ঐক্যের ডাকে বলেছিলেন। আর যাদের সঙ্গে আমাদের দাবি এক তাদের সঙ্গে মিলে লড়াই আমরা অবশ্যই করতে পারবো। আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি আমরা শুধু বৃহত্তর ঐক্যে রাজি নই, বৃহত্তর ঐক্যের আন্দোলনে আমরা সামনের কাতারে থাকবো।
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সম্মিলিত ছাত্র ফোরামের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের