বিএনপি’র অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৯:৪৫আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০০:১৪

বিএনপি
রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ। হাতিরঝিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন থানা।

রবিবার (৩০ সেপ্টেম্বর) ও সোমবার (০১ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলা দুটি করে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১ অক্টোবর একটি মামলা হয়েছে, মামলা নম্বর ৩ এবং ৩০ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে, সেটির নম্বর ৫০। মামলা দুটি ডিবি পুলিশ দায়ের করেছে।’

মামলায় পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমাবেশের পর সাত জনকে গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার তাদের আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি আছে ৩০-৪০ জন। মামলায় অন্য কারও নাম নেই।

/এআরআর/আইএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম