আলোচনার জন্য প্যানেল নির্ধারণ করেছে বিএনপি-যুক্তফ্রন্ট

সালমান তারেক শাকিল
০৫ অক্টোবর ২০১৮, ১৬:৩৯আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১২:৪১

বিএনপি ও যুক্তফ্রন্টের নেতারা নির্বাচন এবং কর্মসূচি নিয়ে বিএনপির সঙ্গে যুক্তফ্রন্টের আলোচনার জন্য একটা প্যানেল ঠিক হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) রাতে এ প্যানেল ঠিক করা হয়। প্যানেলে যুক্তফ্রন্টের পক্ষে আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম রব, বিকল্প ধারা মহাসচিব মেজর (অব.) মান্নান। বিএনপির পক্ষে আছেন মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। যুক্তফ্রন্টের কর্মসূচি প্রণয়ন কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

যুক্তফ্রন্ট সূত্রে জানা গেছে, আগামী দু-একদিনের মধ্যে যুক্তফ্রন্ট ও বিএনপির প্যানেল আলোচকদের মধ্যে বৈঠক হতে পারে। বৈঠকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোটবদ্ধ আন্দোলন, কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

একটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য, আগামী নির্বাচন ছাড়াও নির্বাচন পরবর্তী কাজ নিয়েও আলোচনা হবে। এক্ষেত্রে বৈঠকে সংসদ নির্বাচনের প্রার্থিতার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অবশ্য কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, ‘আমি এখনও বৈঠকের বিষয়টি শুনিনি। এ বিষয়ে মহাসচিব জানবেন।’

পরে মির্জা ফখরুলের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ একজন জানান, তিনি একটি অনুষ্ঠানে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে যে ঐক্য প্রচেষ্টা চলছে, সেটিকে আরও এগিয়ে নেওয়া। আলোচনার মধ্যে বিশেষভাবে প্রাধান্য পাবে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি।’

তবে বৈঠক ঠিক কবে হবে, এমন প্রশ্নের উত্তরে মান্না বলেন, ‘আমরা আশা করছি দ্রুতই হবে।’

গত কয়েক মাসে অনানুষ্ঠানিকভাবে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবসহ কয়েকজন নেতার আলোচনা হয়েছে।

গত মাসের শেষ দিকে যুক্তফ্রন্টের বৈঠকে বিএনপি মহাসচিবের পক্ষে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন। ওই বৈঠকে বিএনপির অনুরোধের কারণে তাদের সমাবেশের পরই ঐক্যের কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এরই ধারাবাহিকতায় খুব দ্রুতই যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবে বিএনপি।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম