বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ২১:১৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ২১:৪৭

বিএনপি-যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের বৈঠক প্রথমবারের মতো বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। রবিবার (৭ অক্টোবর) রাত ৯ টায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ছয়জন ও বিএনপির তিনজন নেতা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষে উপস্থিত রয়েছেন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, মেজর অব. মান্নান, তানিয়া রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আবম মোস্তফা আমীন। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত রয়েছেন। এছাড়া বৈঠকে বিএনপিপন্থী ড. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত রয়েছেন।
চলমান জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে আজকের বৈঠকে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৈঠকের বিষয়ে মিড়িয়ার সঙ্গে কথা বলার এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

/এসটিএস/ এএইচআর/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম