ঐক্যের অভিন্ন লক্ষ্য ও দাবির খসড়া চূড়ান্ত: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৮, ১৯:২৭আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২০:৪১

বৈঠক শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহমুদুর রহমান মান্না যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, চলমান ঐক্য প্রক্রিয়ার দাবি ও লক্ষ্যের খসড়া চূড়ান্ত করা হয়েছে। অচিরেই আন্দোলনের অভিন্ন কর্মসূচি দেওয়া হবে। শনিবার (১৩ অক্টোবর) পরবর্তী বৈঠকের পর এসব বিষয় পুরোপুরি চূড়ান্ত করা হবে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় দীর্ঘ কয়েক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ সন্ধ্যায় রবের বাসার সামনে সাংবাদিকদের এসব কথা জানান মান্না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আগামীকাল চূড়ান্তভাবে বলা যাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সুলতান মনসুর, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

এদিকে আগামীকাল শনিবার বিকেলে আবারও বৈঠকে মিলিত হবেন ঐক্য প্রক্রিয়ায় যুক্ত দলগুলোর নেতারা। বৈঠক সূত্র জানায়, খুব একটা অগ্রগতি আজকের বৈঠকে না হলেও দুই-একটি ইতিবাচক দিক আছে।

দফা ও দাবি নিয়ে কিছু দ্বিমত এখনও আছে। সেগুলো শনিবার ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর উপস্থিতিতে আলোচনা হতে পারে। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা এমন তথ্য জানিয়েছেন।

/এসটিএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম