জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সরকারের একদলীয় শাসনের স্বপ্ন ভেঙেছে: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১৫:১৫আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:২৬

আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ‌২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরপরই জাতীয় ঐক্যে বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদের একত্রিত অংশগ্রহণ ও জাতীয় ঐক্য প্রকল্পের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে।'
তিনি বলেন, ‌‘আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিফলন হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের মানুষ ফিরে পাবেন আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, কালো আইন বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুযোগ।’

জনগণকে বাইরে রেখে নির্বাচনের 'প্রকল্প' হাতে নিয়েছে সরকার- এমন দাবি করে খসরু বলেন, ‘বর্তমান সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। সেটি হলো গণতন্ত্র হত্যার প্রকল্প, একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রকল্প, জনগণকে বাইরে রেখে নির্বাচনের প্রকল্প। আর সে প্রকল্পের বাস্তবায়ন হলো খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা, তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলায় সাজা দেওয়া।’
নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এ মন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্য হয়েছে, এটি নিয়ে বসে থাকলে হবে না। জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে যা যা করা দরকার সব আমাদের করতে হবে। আন্দোলনের জন্য নিজেদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে।’

/এসও/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম