গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যকর উদ্যোগের দিকে তাকিয়ে আছি: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৮:৩৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৩৯

সমবাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির ও চরমেনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমেনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ  রাষ্ট্রপতির কাছে দেশবাসী প্রত্যাশা করে। এরপরও দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।’ মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে হাউজ বিল্ডিংয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশবাসী আর কোনও তামাশার নির্বাচন মেনে নেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিল পাস করে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে একজন নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দলীয় আজ্ঞাবহ কমিশনের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের অধীনে নিবন্ধিত সব দলের অভিমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।’ তিনি বলেন, ‘জাতির অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি এ দাবিগুলো পূরণ করে জাতিকে সামনের একটি ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করবেন।’

চরমোনাইপীর বলেন, ‘রাজনৈতিক নৈরাজ্য ও প্রতিহিংসার আগুন যেভাবে ধেয়ে আসছে, তা যদি নির্মূল করা না যায়, তাহলে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশের মতো আমাদের দেশেও গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তার আলামতই দিন দিন প্রকট হচ্ছে। আর এ সুযোগে আমাদের দেশে বিদেশি সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী অপশক্তিগুলোহ ঘাঁটি গেড়ে বসার সুযোগ পাবে। যার ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইউনুছ আহমাদ, আশরাফ আলী আকন, এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূর প্রমুখ।

সমাবেশ শেষে দলটির দলটির মহাসচিব ইউনুছ আহমাদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল নিরপেক্ষ ও  অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারক লিপি দেয়।

 

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম