সিলেটে যাবেই ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ২১:০৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২১:১১

এক মঞ্চে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা (ফাইল ছবি)
পুলিশ প্রশাসন সমাবেশের অনুমতি না দিলেও ২৩ অক্টোবর সিলেট যাবেই জাতীয় ঐক্যফ্রন্ট। শেষ পর্যন্ত সমাবেশ করতে না পারলেও অন্তত মাজার জিয়ারত করতে চান জোট নেতারা। আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে ঐক্যফ্রন্ট নেতারা সংক্ষিপ্ত বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠক শেষে জোট নেতা ডা. জাহেদ উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কূটনীতিকদের ব্রিফ করার পর জোট নেতারা সংক্ষিপ্ত সময়ের জন্য বসেছিলেন। সেখানে সিলেটে যাওয়ার বিষয়টিও ছিল।

জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের পর  উত্তরায় আ স ম আবদুর রবের বাসায় এক বৈঠকে আগামী ২৩ অক্টোবর সিলেটে মাজার জিয়ারত ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন ঐক্যফ্রন্টের নেতারা। কিন্তু, আজ সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে তাদের অনুমতি দেওয়া সম্ভব হবে না বলে জানানানো হয়। এদিকে, একই সময়ে রাজধানীর লেকশোর হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন ঐক্যফ্রন্ট নেতারা। এ বৈঠকের পর  ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা সংক্ষিপ্ত বৈঠকে বসেছিলেন সেখানে।
জানা গেছে, এই সংক্ষিপ্ত বৈঠকে ঠিক হয়, সিলেটে সমাবেশের অনুমতি পাওয়া না গেলেও জোটের নেতারা সিলেটে যাবেন এবং হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন।
এদিকে, আগামীকাল ১৯ অক্টোবর শুক্রবার দিনের যেকোনও সময় বৈঠক করবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। জোটের একটি শরিক দলের নেতার বাসায় বৈঠক হতে পারে, এমন সম্ভাবনার কথা জানা গেছে।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম