ময়মনসিংহে লাইনচ্যুত বগি উদ্ধার, রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১১:২৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১১:৪৩

রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোনা ও ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বলাশপুরে চট্টগাম থেকে আসা থার্টি সেভেন আপ মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেল স্টেশনের সুপার জহুরুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে থার্টি সেভেন আপ মেইল ট্রেনটি। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহের বলাশপুর এলাকায় আসলে ট্রেনের মালবোঝাই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেনের সহায়তায় বেলা ১১টার দিকে ট্রেনের বগি লাইনে ওঠানো সম্ভব হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

ট্রেন চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নেত্রকোনাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম