একদিন পিছিয়ে ২৪ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ২০:০৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২০:১০

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্ব ঘোষিত আগামী ২৩ অক্টোবরের সমাবেশের অনুমতি না পাওয়ায় তা একদিন পিছিয়ে বুধবার (২৪ অক্টোবর) আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে জোটের বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ তথ্য জানান। তিনি বলেন, ‘যদি ২৪ অক্টোবর সমাবেশের অনুমতি না দেওয়া হয়, তাহলেও সমাবেশে করবো আমরা।’
মোস্তফা মহসীন মন্টু বলেন, ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে হজরত শাহ জালাল, শাহ পরান ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর মাজার জিয়ারত করবেন। আগামী (শুক্রবার) ২৬ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলেও জানান তিনি। তবে কোথায় পেশাজীবীদের সঙ্গে মতবিনিয় হবে তার স্থান ও সময় নির্ধারণ করা হয়নি। জোটের সব দল থেকে লোক নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন মন্টু। তিনি বলেন, ‘কারা এই কমিটিতে আছে তা পরে জানানো হবে।’
শুক্রবার (১৯ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে নাগরিক ঐক্যের এক নেতার বাসায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব প্রমুখ।

/এসটিএস/এএইচআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম