‘খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১২:২২আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৭:১৯

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের চিকিৎসা ব্যবস্থায় তিনি যে সুচিকিৎসা পাবেন না সেই আশঙ্কাটি আমরা আগেই করেছিলাম। বিএসএমএমইউতে শুধু ফিজিওথেরাপি দেওয়া হয়, সেটিও পর্যাপ্ত নয়। তার ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদেরও অন্তর্ভুক্ত করা হয়নি স্বাস্থ্য পরীক্ষার জন্য। অথচ এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে।’

রবিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমি আবারও খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তার পছন্দের চিকিৎসক এবং হাসপাতালের ব্যবস্থা করতে জোর দাবি জানাচ্ছি। এখন আমাদের প্রধান দায়িত্ব তার মুক্তির আন্দোলন। তার মুক্তি ছাড়া প্রহসনের নির্বাচন জনগণ প্রতিহত করবে। এখন আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও দেশনেত্রীর মুক্তি।’

বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীরা এখন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী। তিনি আরও বলেন, ‘এরা যেন নিজ দেশেই পরবাসী। অবৈধ শাসকগোষ্ঠী ফ্যাসিবাদের বিষাক্ত আক্রমণে সারাদেশটা আওয়ামী লীগের উপনিবেশে পরিণত হয়েছে। এদেশে আওয়ামী নেতাকর্মীরা ছাড়া ভিন্ন মত, পথ ও বিশ্বাসের মানুষের নিরাপদ সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার কোনও অধিকার নেই।’

আগামী ২৯ অক্টোবর বেআইনিভাবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় নির্ধারণ করা হয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, বিবাদীর অনুপস্থিতিতে মামলার রায় নির্ধারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সরকার প্রধানের নির্দেশেই সম্পূর্ণ প্রতিহিংসামূলকভাবে এ রায়ের দিন ধার্য করা হয়েছে। সেজন্যই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের ওপর চাপ সৃষ্টি করে রায়ের দিন ধার্য করে নিয়েছেন।’

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ১ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ হয়েছে ৪ হাজার ২১৩ টি। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ হাজার ৬০ জনকে।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম