তিন জেলায় ১৪ দলের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৩:৩৩আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৩:৩৮

১৪ দলীয় জোট

রাজধানী ঢাকা, চুয়াডাঙ্গা ও যশোরে জনসমাবেশের তারিখ ঘোষণা করেছে ১৪ দল। আগামী ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) চুয়াডাঙ্গা, ২৬ অক্টোবর (শুক্রবার) যশোর জেলার মনিরামপুর উপজেলা এবং ২৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মতিঝিলে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব জনসমাবেশে ১৪ দলের জাতীয় নেতারা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
১৪ দলের মুখপাত্র আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উল্লেখিত জনসমাবেশ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ জানিয়েছেন।
বিএনপি-জামায়াত জোট এবং অন্যান্যদের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।
 
/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম