সাত দলের সমন্বয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৪:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৭:২৪

সাত দলের সমন্বয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ গঠন সাতটি বাম দলের সমন্বয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ গঠন করা হয়েছে। রবিবার (২১ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফ্রন্টের ঘোষণা দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ।

সংবাদ সম্মেলনে ফ্রন্টের সমন্বয়ক সামাদ বলেন, প্রাথমিকভাবে আমরা সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী ৭ টি দল- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), জাতীয় বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টি, বাংলাদেশের সমতা পার্টি এবং বাংলাদেশ শ্রমিক পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছি। আমাদের জোটের নাম হবে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’। এই বাম ঐক্যে দেশের দুর্নীতিবাজ, লুটেরা, ধনী শ্রেণির ফ্যাসিবাদী শাসন এবং সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের নিজস্ব শক্তির সমাবেশ করানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের (এমএল) আহ্বায়ক হারুন চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক সহিদুর রহমান, বাংলাদেশের সমতা পার্টির সভাপতি ফরহাত চৌধুরী, বাংলাদেশ শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক তপন কর্মকার প্রমুখ।

/এসও/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম