‘মেধাবীদের বাদ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সরকারি চাকরিতে ঢুকিয়েছে আ.লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্টে
২২ অক্টোবর ২০১৮, ১২:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৩:০০





রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

আওয়ামী লীগ মেধাবীদের বাদ দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের পাইকারি হারে সরকারি চাকরিতে ঢুকিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ অক্টোবর) বেলা ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘গতকাল (রবিবার, ২১ অক্টোবর) প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের শাসনে গত ১০ বছরে দেশের জনগণ অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা এ কথা বলে কি তরুণদের উপহাস করছেন? গণমাধ্যমের খবর অনুযায়ী দেশে বর্তমানে প্রায় পাঁচ কোটি শিক্ষিত ও কর্মক্ষম বেকার। দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যের দ্রোহাগ্নির তাপ যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য নিষ্ঠুরভাবে তরুণদের দমন করেছেন যিনি, তিনি এখন তরুণদের হিতাকাঙ্ক্ষী সেজেছন।’
সরকার জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে প্রহসন করেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ সারাদেশে জাতীয় সড়ক দিবস পালিত হচ্ছে। কিন্তু গণপরিবহনের নৈরাজ্য থামেনি। এখনও শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের লাশ রাজপথে থেঁতলে যাচ্ছে।’
রিজভী বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আমজনতা শিশু- কিশোরদের সমর্থনে রাস্তায় নেমেছিল। সরকার তাদের হামলা -মামলা দিয়ে প্রতিরোধ করেছিল। নিরাপদ সড়কের নামে একটি লোক দেখানো আইন করেছিল, কিন্তু আজও সড়কে শৃঙ্খলা ফেরেনি। ’
তিনি আরও বলেন, ‘সরকারি চাকরিতে দলীয়করণের কারণে উচ্চ শিক্ষিত বেকার বেড়েছে। গত ১০ বছরে দুঃশাসনে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘স্বৈরাচার’ সরকারপ্রধান শেখ হাসিনা ঘরে ঘরে বেকার উপহার দিয়েছেন। আর ১০ টাকার চালতো এখন কিনতে হচ্ছে ৫০ টাকায়। মিথ্যা প্রতিশ্রুতি ও চালের দাম বৃদ্ধির উন্নয়ন ছাড়া শেখ হাসিনার আর কোনও অর্জন নেই।’
বিএনপির স্থায়ী কিমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মিথ্যা অভিযোগে আইসিটি আইনে মামলা করে, তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রিজভীর। তিনি বলেন, ‘তিনি উচ্চতর আদালত ও নিম্ন আদালতে জামিনে থাকার পরও গতকাল (রবিবার) চট্টগ্রামে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের কারাগারে আটকে রাখতে চাচ্ছে, শুধুমাত্র তার গদি রক্ষার জন্য।’

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম