চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১৫:১৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৫:২৫

আওয়ামী লীগ

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার (২৮ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলটি ঢাকা ছাড়ে। তারা সাত দিন অবস্থান করবেন চীনে।

সফরকালে আওয়ামী লীগের এই প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং চীন সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, মেরিনা জাহান, রেমন্ড আরেং ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস।

সফর শেষে আগামী ৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে এই প্রতিনিধি দলের।

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের