গণস্বাস্থ্য কেন্দ্রে হামলার দায় সরকার এড়াতে পারে না: শত নাগরিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ২০:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২০:৫১

শত নাগরিক কমিটি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সেবামূলক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বিএনপিপন্থী ‘শত নাগরিক’ জাতীয় কমিটি। রবিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীর আলম পিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটির সদস্যরা জানান, তারা এ ঘটনায় ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও আতঙ্কিত।


বিবৃতিতে বলা হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পিএইচএ ভবন, কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন, শিক্ষার্থীদের ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও ছাত্রছাত্রীদের লাঞ্ছনার মাধ্যমে যারা ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছে, তারা যে গুরুতর ফৌজদারি অপরাধ করেছে তা বলার অপেক্ষা রাখে না। এই অপরাধের দায় সরকার এড়াতে পারে না। কারণ, সরকারের মদত ছাড়া এই হামলা চালানো সম্ভব হতো না।’
এতে আরও বলা হয়, এই হামলার আগে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হেয় করার জন্য তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি ও জমি দখলের মতো মামলা দিয়ে তার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে।
বিবৃতিতে প্রফেসর এমাজউদ্দীন আহমদ, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবু হেনা, ড. মাহবুবউল্লাহ, মাহফুজ উল্লাহ, প্রফেসর আফম ইউসুফ হায়দার, ড. খন্দকার মুশতাহিদুর রহমান, ড. সদরুল আমিন, আলমগীর মহিউদ্দিনসহ অনেকের নাম উল্লেখ করা হয়েছে।
বিবৃতির বিষয়ে শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী একজন বরেণ্য ব্যক্তি। এই দুঃসময়ে আমরা তার পাশে আছি।’

/এসটিএস/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম