কোনও সংলাপ ব্যর্থ হয় না, সম্ভাবনার সৃষ্টি হয়: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৯:৩৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২১:০১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে যাবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘কোনও সংলাপ ব্যর্থ হয় না। একটি সম্ভাবনার সৃষ্টি হয়।’

মঙ্গলবার (৩০ অক্টোবর) মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্টের সব দলের প্রতিনিধি থাকবেন। আজ প্রধানমন্ত্রী সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে আলোচনা হচ্ছে হবে এবং চলবে। ’

আ স ম রব আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাকে মুখপাত্র করা হয়েছে। ড. কামাল হোসেনের সঙ্গে আলাপ-আলোচনা করা ছাড়া কেউ ঐক্যফ্রন্টের কথা বলবে না।’
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, সব দল যেন অংশগ্রহণ করতে পারে, ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, এসব বিষয়ে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করবো। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি নিয়েও আলোচনা করবো। ’
প্রধানমন্ত্রীর সংলাপের চিঠিতে বলা আছে, সংবিধান সম্মত যেকোনও বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রব বলেন, ‘সংবিধান জনগণের জন্য নাকি জনগণের জন্য সংবিধান? দেশটা জনগণের জন্য নাকি জনগণের জন্য দেশ? সুতরাং জনগণ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের স্বার্থে সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর বিষয়ে জেএসডি সভাপতি বলেন, ‘আমরা মনে করি তার (খালেদা জিয়া) এই মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক। সাবেক প্রধানমন্ত্রী দুই, তিন কোটি টাকা আত্মসাৎ করতে পারেন এটা মানুষ বিশ্বাস করে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরীসহ অনেকে।

/এএইচআর/এআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক