ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবে কৃষক শ্রমিক জনতা লীগ: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ০০:৪৩আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৩:১৭

  ড. কামাল হোসেন ও কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফ্রন্টের অন্যতম শীর্ষনেতা এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘কৃষক শ্রমিক জনতা লীগ আদর্শগতভাবে সবসময়ই ঐক্যফ্রন্টের সঙ্গে আছে এবং থাকবে।’

বুধবার (৩১ অক্টোবর) রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ড. কামাল।

এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘দেশের মানুষ রাজনৈতিক অবস্থার পরিবর্তন চায়। অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সংলাপ অনুষ্ঠিত হবে।’

আলোচনায় কোন বিষয়টি প্রাধান্য পাবে জানতে চাইলে গণফোরাম সভাপতি বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কথা হবে। ২০১৪ সালে একটা নামমাত্র নির্বাচন হয়েছে। সেভাবে ৫ বছর কেটে গেছে। এখন আর হাতে সময় নেই। দেশের নারী-পুরুষ সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেটাই মূল চাওয়া।’

এ সময় কাদের সিদ্দিকী বলেন, ‘দেশে একটি অর্থবহ পরিবর্তনের জন্য ড. কামাল কাজ করছেন। তিনি আশা করেন, ঐক্যফ্রন্ট দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে পারবে।’

জানা যায়, আগামী ৩ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের এক আলোচনা সভায় ঐক্যফ্রন্ট নেতারা অংশ নেবেন। সেখানে তিনি ফ্রন্টের সঙ্গে নিজেদের অবস্থান নিয়ে কথা বলবেন।

এক প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব জানান, বৃহস্পতিবার সরকারের সঙ্গে সংলাপ হবে। তারা যাবেন আলোচনা করতে, নৈশভোজের জন্য নয়। নৈশভোজে অংশ নেওয়া না-নেওয়ার বিষয়ে পরিষ্কার কোনও বক্তব্য দেননি কেউ।

এর আগে বুধবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নিতে যান ড. কামাল হোসেনসহ গণফোরামের কয়েকজন নেতা। এরপর ৯টার দিকে যোগ দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। সবার শেষে উপস্থিত হন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। নৈশভোজে আরও অংশ নেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার মোস্তফা আমিন, সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ প্রমুখ। তারা রাত ১০টা পর্যন্ত বৈঠক করেন। প্রসঙ্গত, বৈঠকে ঐক্যফ্রন্টের আরেক নেতা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না অংশ নেননি।

/এএইচআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম