ঐক্যফ্রন্টে ২০ দলের প্রতিনিধিত্ব করবেন মির্জা ফখরুল

আদিত্য রিমন
০১ নভেম্বর ২০১৮, ১০:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১২:৩৫

বিশ দলীয় জোটের বৈঠক জাতীয় ঐক্যফ্রন্টের আগামী যেকোনও কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আওয়ামী লীগ-জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা করেন মির্জা ফখরুল।

জোটের বৈঠকে অংশ নেওয়া শরিক দলগুলোর শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে এসব বিষয় জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপকে ইতিবাচক বলে মনে করছেন ২০ দলীয় জোটের শরিকরা। জোটের নেতারা বলেন, এতদিন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি-মন্ত্রীরা বলে এসেছেন কোনও সংলাপ হবে না। সেই জায়গা থেকে তারা সরে এসে সংলাপের জন্য রাজি হয়েছে। এটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র জানায়, সংলাপে কী বিষয় নিয়ে আলোচনা হবে তাও জানাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করেন জোটের নেতারা। এর প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি নিয়ে আলোচনা হবে। এর বাইরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এরপর সংলাপে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তাও জোট নেতাদের ডেকে জানানো হবে।

বৈঠকে উপস্থিত দুই নেতা জানান, ২০ দলীয় জোটের কয়েকটি শরিক দল মির্জা ফখরুলের কাছে জানতে চেয়েছেন তারাও কি প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চেয়ে চিঠি দেবেন কিনা। যদিও এই বিষয়ে বিএনপি মহাসচিব কোনও উত্তর দেননি। বৈঠকে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টে ২০ দলীয় জোটের শরিক দল বিএনপি রয়েছে। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হবে। সুতারাং এর বাইরে জোটের কোনও দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করার প্রয়োজন নেই। কারণ, বিএনপি মহাসচিব ২০ দলীয় জোটের প্রতিনিধিত্ব করবেন।

বৈঠক সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপকে স্বাগত জানিয়েছে জামায়াত। বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম বলেন, আমরা সংলাপের সাফল্য কামনা করি। জাতীয় ঐক্যফ্রন্টকে এগিয়ে নিতে বিএনপির যা যা করণীয় দরকার করবে। এখানে আমরা কোনও বাধা হয়ে দাঁড়াবো না।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপকে জোটের নেতারা স্বাগত জানিয়েছেন। কারণ, আওয়ামী লীগ নেতারা এতদিন সংলাপকে না বলে এসেছে। এখন তারা সংলাপে রাজি হয়েছে এটা ইতিবাচক দিক।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম