সংলাপে যেসব খাবার খেতে চায় বিকল্পধারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ২১:০৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২১:২৯

একিউএম বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ছবি) বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে শুক্রবার (২ নভেম্বর) সংলাপে বসবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা সাড়ে ৭ টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। এই সংলাপের নৈশভোজে ৫ পদের খাবার খেতে চেয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, ‘সংলাপে বি. চৌধুরী নৈশভোজে খাবারের তালিকা দিয়েছেন। সেখানে সাদা ভাত, লাল আটার রু‌টি, ফুলক‌পি, সিম, আলু ভা‌জি, যেকো‌নও মা‌ছের ঝোল ও মসুর ডাল রয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তফ্রন্টের ১৬ জন নেতা সংলাপ করবেন। আমরা নেতাদের নামের তালিকা ও খাবাবের মেন্যু আজ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে পৌঁছে দিয়ে এসেছি।’
এর আগে, গত ২৯ অক্টোবর সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল যুক্তফ্রন্ট। এরপর রাত ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন। আওয়ামী লীগের দুই নেতা প্রধানমন্ত্রীর আমন্ত্রণের চিঠি বি. চৌধুরীর বারিধারার বাসায় পৌঁছে দিয়ে আসেন।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম