ইভিএম ব্যবহারের ষড়যন্ত্র রুখে দাঁড়ান: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৮, ২০:০৩আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ২০:২৭

বক্তব্য রাখছেন জোনায়েদ সাকি অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি উপেক্ষা করে আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের তৎপরতাকে নির্বাচনে ডিজিটাল ভোট ডাকাতির পাঁয়তারা ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী ইভিএম ব্যবহারের তরিঘড়ি উদ্যোগ প্রমাণ করে বর্তমান নির্বাচন কমিশন সরকারের কতটা আজ্ঞাবাহী। পাশের দেশ ভারতসহ ইভিএম ব্যবহারকারী পৃথিবীর বহু দেশে এর ব্যবহার প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে এমনিতেই তুমুল অনাস্থার পরিবেশ বিরাজ করছে। সেই অনাস্থার পরিবেশ দূর করার প্রয়োজনীয় পদক্ষেপে এক পাও অগ্রসর না হয়ে উল্টো ইভিএম ব্যবহার করার এই সিদ্ধান্ত স্পষ্টতই এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।’ অবিলম্বে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখ্তার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনিরউদ্দীন পাপ্পু, আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দিপক রায়, অ্যাড. জান্নাতুল মরিয়ম তানিয়া। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় সংগঠক সৈকত মল্লিক।

/এসটিএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম