বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে ‘আসল বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ১৬:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:১৯





বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (ফাইল ছবি) আবারও রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন ‘আসল বিএনপি’র উদ্যোক্তা কামরুল হাসান নাসিম। সোমবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রজন্ম ঢাকা আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। নিজেকে বিএনপির পুনর্গঠনের উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে কয়েক বছর ধরে নাসিম বিএনপির পুনর্গঠনের নামে সভা-সমাবেশ করছেন। কামরুল হাসান নাসিম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় আছি। তিনি প্যারোল কিংবা অভিনব কায়দায় বের হলেই দলের কার্যালয়ের সামনে উচ্চ আদালত বসে যাবে। আর তিনি জাতীয় নির্বাচনের আগে বের না হতে পারলে দলের কার্যালয়ের সামনে এ মাসেই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে সারাদেশ থেকে আগত নেতারা বক্তব্য দেবেন।’

নাসিম বলেন, ‘গত ৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে এক পথসমাবেশে আমি প্রথমবারের মতো কাউকে হাজির করেছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যে ৭৫ জনকে নিয়ে দল গড়েছিলেন, সেই প্রতিষ্ঠাকালীন সদস্য আলহাজ মনসুর আলী সরকার ওইদিন বক্তব্য রেখেছিলেন। এখন মহাসমাবেশে ৩২০ জন নেতা বক্তব্য রাখবেন।’

নাসিম বলেন, ‘দেশের দুর্বল শাসনরীতির মধ্যেই বিএনপিকে আবারও গণমুখী দল প্রমাণ করতে হলেও জাতীয় নির্বাচনে যেতে হবে। তবে দলের একটা বড় অংশ চাইছে নির্বাচন প্রতিহত করতে। যে গ্রুপটা মূলত কথিত জাতীয় ঐক্য নামে, তারা সরকারি দলের আতঙ্কও। তবে সরকারি দলকে বলছি, আপনারা রাজনীতির দুষ্টু অংশটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ, আপনাদের পায়ের নিচেও মাটি নেই। দয়া করে রাজনীতি করুন, সুস্থধারার শক্তিকে আমলে না নিলে ভুল করবেন, এর মাশুল দিতে হতে পারে।’

/এসটিএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম