তফসিলের আগে সংসদের বিলুপ্তি চায় বাম গণতান্ত্রিক জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ০০:৩৯আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৩:৩৭

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন ঘণ্টার সংলাপে অবাধ, গ্রহণযোগ্য ও ভয়ভীতিহীন পরিবেশে নির্বাচনের স্বার্থে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটটির সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে গণভবনে সংলাপ শেষে তিনি জানান, তফসিল ঘোষণার আগে সংসদ বিলুপ্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন করার ও ইভিএম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তারা।

সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বলেছি, সরকারের সদিচ্ছা থাকলে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, বর্তমান সংসদ এখনও বহাল আছে। তাই জনদাবি পূরণ করার জন্য সরকার সংসদ ডেকে প্রয়োজনে সাংবিধানে সংশোধনীও আনতে পারে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচন কীভাবে হবে, তা অনেকখানি নির্ভর করছে সরকারি দলের রাজনৈতিক সদিচ্ছার ওপর।’

গণভবন থেকে বেরিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘আশা ও আশঙ্কা নিয়ে সংলাপ শেষ হয়েছে।’ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সংলাপের ফল বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা সংলাপে অংশ নিয়েছি। নির্বাচন নিয়ে ৮ দফা, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে ৭ দফা জানিয়ে এসেছি। কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ৫টি বিষয় তুলে ধরেছি। এ দাবিগুলো এখন সরকার ভাববে। এগুলো নিয়ে আমরা জনমত তৈরির কাজ করবো। আমরা মনে করি, সংলাপের মধ্য দিয়ে সমাধান সম্ভব। সেক্ষেত্রে সরকারকে জনমতের গুরুত্ব দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে সরকার অনড় অবস্থানে রয়েছে বলে মনে হয়েছে।’

/সিএ/জেজে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম