সাতক্ষীরা-৪ আসনে প্রার্থী হতে চেয়েছেন এরশাদ: জেলা জাতীয় পার্টি

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৮, ০২:১৯আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ০২:২২

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা জাপা সভাপতি শেখ আজহার হোসেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ) আসন থেকে  প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছার কথা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার (৭ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতির এই ইচ্ছার কথা জানিয়েছে জেলা জাতীয় পার্টি। জাতীয় পার্টির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার মোড়ল ওই আসনের দলীয় প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। তবে এরশাদের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জেলা জাপার নেতারা।
বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জাপা সভাপতি শেখ আজহার হোসেন জানান, হুসেইন মোহাম্মদ এরশাদ দলের কেন্দ্রীয় মহাসচিব রুহুল আমীন হাওলাদারের কাছে এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। পরে টেলিফোনে রুহুল আমীন হাওলাদার জেলা জাতীয় পার্টিকে জানান, এই বার্তা সাতক্ষীরাসহ দেশবাসীকে জানিয়ে দিতে বলেছেন পার্টির চেয়ারম্যান এরশাদ। এ উপলক্ষে খুব শিগগিরই এরশাদ সাতক্ষীরা সফর করবেন বলেও জানায় জেলা জাপার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির নেতারা বলেন, সাবেক রাষ্ট্রপতির এই ঘোষণাকে তারা স্বাগত জানাচ্ছেন। একই সাথে এরশাদ ও পার্টির মর্যাদা রক্ষায় সবাই একযোগে কাজ করবেন বলেও জানিয়েছেন তারা। চেয়ারম্যানের আগ্রহের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, সাতক্ষীরা থেকেই জাতীয় পার্টির নির্বাচনি প্রচার শুরু করবেন এরশাদ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সহ সভাপতি শেখ  নুরুল ইসলাম,  সদর উপজেলা জাপা সম্পাদক আনোয়ার জাহিদ তপন, দলের যুগ্ম সম্পাদক দুররুল হুদা লালু, জেলা ছাত্র সমাজ সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টির এড. আবুল হোসেন এই আসনে জয়লাভ করেন । ১৯৮৮ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। ১৯৯১ সালের নির্বাচনে হাতছাড়া হয়ে যাওয়া আসনটি ২০০৮ সালের নির্বাচনে ফিরে পায় জাতীয় পার্টি। জাতীয় পার্টির গোলাম রেজা সাংসদ নির্বাচিত হন। শ্যামনগর উপজেলা ও কালিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের জগলুল হায়দার। জাপার সাবেক এমপি গোলাম রেজা সম্প্রতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টে যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে  এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন জাপার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার মোড়ল।

 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক