লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির বরখেলাপ হয়েছে: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৬:৫১আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ২০:৪৩

 

ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী সাতক্ষীরার জনসভায় যাওয়ার জন্য যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীদের জন্য নির্ধারিত হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি এ ঘটনাকে ‘সরকারের দেওয়া লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির বরখেলাপ’ বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে বি. চৌধুরী জানান, বৃহস্পতিবার সাতক্ষীরায় যুক্তফ্রন্টের উদ্যোগে জনসভা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরায় আমাদের সম্ভাব্য প্রার্থী গোলাম রেজা যুক্তফ্রন্টের উদ্যোগে এই জনসভার বিশাল আয়োজন সম্পন্ন করেন। তবে সকালে আমাদের নেতৃবৃন্দ ও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদের যে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার কথা ছিল, সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘কয়েক দিন আগে যুক্তফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বস্ত করে বলেছিলেন, দেশের যেকোনও জায়গায় বিরোধী দল হিসেবে আমরা গণসংযোগ বা সভা-সমাবেশ করতে পারবো। তবে দুঃখের বিষয়, হেলিকপ্টারযোগে সাতক্ষীরার জনসভায় যোগদানের বিপক্ষে আমাদের বাধা সৃষ্টির জন্য ঢাকা থেকে হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি।’

যুক্তফ্রন্টের চেয়ারম্যান বলেন, ‘এটা নিশ্চিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এই জনসভা বন্ধ করার ব্যবস্থা করেছে। আমরা সরকারের এই গণতন্ত্রবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির পরিষ্কার বরখেলাপ।’

বি. চৌধুরী বলেন, ‘আমরা মনে করি এই ওয়াদা ভঙ্গ সরকারের সদিচ্ছা বহন করে না। কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম