চুয়াডাঙ্গা-১ আসনে আ.লীগের প্রার্থী হতে চান সোনা ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৮, ১৯:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৯:৪২


দিলীপ কুমার আগারওয়ালা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আগ্রহী বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। শনিবার (১০ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই সোনা ব্যবসায়ী।
এ প্রসঙ্গে দিলীপ কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। চুয়াডাঙ্গার গণমানুষের অনুরোধে ও দলীয় হাইকমান্ডের গ্রিন সিগনালেই মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা।
তিনি আরও বলেন, জননেত্রী যদি আমাকে চুয়াডাঙ্গা-১ থেকে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন দেন তবে আমি শুধু চুয়াডাঙ্গা নয় এবারের জাতীয় সংসদ নির্বাচনে চমক সৃষ্টি করে এই আসনটি নেত্রীকে উপহার দেবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চুয়াডাঙ্গাবাসীর পাশে থাকতে চাই।
তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে শনিবার তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য, দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই’র পরিচালক। তার জন্ম চুয়াডাঙ্গায়। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সদস্য এবং তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।


/জিএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম