ঐক্যফ্রন্টের চার শরিকের ধানের শীষে সম্মতি, ব্যতিক্রম গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৮, ২১:১০আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:১৩

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্ট জাতীয় ঐক্যফ্রন্টের শরিক পাঁচটি দলের চারটিই নিজেদের প্রতীকের পাশাপাশি বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে। রবিবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগ নিজেদের দলীয় প্রতীকের পাশাপাশি বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করার কথা জানিয়েছে। বিএনপিও জানিয়েছে, তাদের প্রতীক ধানের শীষে কোন কোন দল নির্বাচন করবে।
তবে এক্ষেত্রে ব্যতিক্রম ঐক্যফ্রন্টের গুরুত্বপূর্ণ শরিক গণফোরাম। ড. কামাল হোসেন নেতৃত্বাধীন দলটি পরিষ্কার করেই নির্বাচন কমিশনকে জানিয়েছে, তারা যদি একাদশ নির্বাচনে অংশ নেয় তাহলে দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে নির্বাচন করবে।
নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে বিএনপি জানিয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোট করতে চায়।
কৃষক শ্রমিক জনতা লীগ জানিয়েছে, তারা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচন করবে। এক্ষেত্রে তারা দলীয় প্রতীক ‘গামছা’ অথবা ঐক্যফ্রন্ট মনোনীত প্রতীক ব্যবহার করবে।
জেএসডির চিঠিতে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে জেএসডি যদি অংশগ্রহণ করে তাহলে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে বিএনপির ‘ধানের শীষ’ ও একক প্রার্থী হলে দলের ‘তারা’ মার্কায় নির্বাচন করবে।
নাগরিক ঐক্য অনিবন্ধিত, ফলে তাদের কোনও চিঠি দিতে হয়নি। তবে দলটির শীর্ষ নেতারা বলছেন, ধানের ‘শীষ প্রতীক’ নিয়েই তাদের নির্বাচন করার সম্ভাবনা বেশি।
জাতীয় ঐক্যফ্রন্টের পাঁচ শরিক দলের মধ্যে ব্যতিক্রম কেবল গণফোরাম। দলটি ইসিকে জানিয়েছে, নির্বাচনে যদি গণফোরাম অংশ নেয় তাহলে ‘উদীয়মান সূর্য’ প্রতীকে নির্বাচন করবে গণফোরাম।
দলের তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, ‘নির্বাচনে আমরা দলীয় প্রতীকেই যাবো।’
ধারণা করা হচ্ছে, গণফোরামের দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত জানানোর মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন তার দলের প্রতীকেই নির্বাচন করবেন। যদিও এর আগে বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছেন, দল ও ঐক্যফ্রন্ট চাইলে তিনি নির্বাচন করবেন।

/এসটিএস/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম