হিন্দু সম্প্রদায়কে বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান মির্জা ফখরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ২২:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২২:২৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো) হিন্দু সম্প্রদায়কে বিএনপির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সব সময় আপনাদের (হিন্দু সম্প্রদায়) সঙ্গে আছি। আপদে-বিপদে, সুখে-দুঃখে থাকবো। আমাদের ওপর আস্থা রাখুন।’
সোমবার (১২ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিএনপি সরকার গঠন করতে পারলে সংখ্যালঘু সম্প্রদায়ের ‘নৈতিক’ দাবিগুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা ৫ জন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি। যে দুটি মাললায় তাকে সাজা দেওয়া হয়েছে, তার একটিতে অভিযোগ- অরফানেজ ট্রাস্টের অর্থ তিনি সঠিকভাবে ব্যয় করেননি। আর চ্যারিটেবল মামলার অভিযোগে বলা হয়েছে, জমি কেনার টাকা তছরুপ করেছেন। এসব প্রতিহিংসা থেকে করা হয়েছে। খালেদা জিয়া প্রতিহিংসার শিকার।’
হাজার হাজার কোটি টাকার লোপাট হচ্ছে, ব্যাংক ফাঁকা হচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এসবের কোনও তদন্ত হয় না। সাজা দূরে থাক কারও নামে মামলাও হয় না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ১৫টি মামলা হয়েছিল ১/১১ সময়। অথচ তার মামলাগুলো খারিজ করে দেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সংগঠনের নেতা বিজন কান্তি সরকার, অ্যাডভোকেট দীনবন্ধু রায়, গোবিন্দ চন্দ্র প্রামানিক, নৃপেশ রঞ্জন সরকার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

/এএইচআর/ওআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম