দ্বিতীয় দিনে বিএনপির ১৮৯৬ মনোনয়ন ফরম বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ২৩:৩২আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২৩:৩৪



বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বিতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দ্বিতীয় দিনে দলটি একহাজার ৮৯৬ মনোনয়ন বিক্রি করেছে। দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু রাত সাড়ে ৯টায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তাইফুল ইসলাম টিপু বলেন, ‘আজকের মতো মনোনয়ন বিক্রি শেষ হয়েছে। প্রথম দিন সোমবার (১২ নভেম্বর) এক হাজার ৩২৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর দ্বিতীয় দিন একহাজার ৮৯৬টি বিক্রি হয়েছে।’ আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে বলেও জানান তিনি।
এদিকে গতকাল সোমবারের মতো মঙ্গলবারও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা ঢাক-ডোল পিটিয়ে মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে দিনভর সরগরম ছিল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তাসহ আশপাশের এলাকা। এর ফলে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে সারাদিন। এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহে করতে আসা নেতাকর্মীদের হাতে আসল ধানের শীষও দেখা যায়। এছাড়া নেতাকর্মীদের অনেকের হাতে ছিল খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতেও দেখা গেছে দলটির নেতাকর্মীদের।
গতকাল সোমবার ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ নির্বাচনি আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রমের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মনোনয়ন ফরমের জন্য পাঁচ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হচ্ছে আরও ২৫ হাজার টাকা।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। যদিও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনের তারিখ আরও পেছানোর দাবি জানিয়ে আগামীকাল বুধবার ইসিতে যাবেন জোটের অন্যতম নেতা ড. কামাল হোসেনের নেতৃত্ব একটি প্রতিনিধি দল।

 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম