পল্টনে হামলায় ছাত্রলীগ জড়িত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২২:৩৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২২:৩৯

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের যোগসাজসে সরকার পুলিশকে দিয়ে নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ছাত্রলীগের হেলমেট বাহিনী এসে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে।’ বুধবার রাত ৯ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের কোনও নেতাকর্মীর হেলমেট পরে আসার কথা নয়। আমাদের নেতাকর্মীরা দুদিন ধরে উৎসাহ-উদ্দীপনার ভেতর দিয়ে ফরম নিতে এসেছেন।  যেটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।’ তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে আবার আগের মতো আমাদের সারাদেশের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে নির্বাচনি কাজ শুরু করেছিলাম।  সেটা যদি আমরা করতে না পারি এবং নির্বাচনে থাকতে না পারি,  তাহলে নির্বাচন কমিশন ও সরকার দায়ী থাকবে।’ তার অভিযোগ, রাতে যারা বিএনপি অফিস থেকে বেরিয়েছে, তাদের ৭০ জনকে আটক করা হয়েছে।  এর মধ্যে রয়েছেন বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু,  গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আনিুজ্জামান, খুলনা জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।’

অবিলম্বে আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন,  ‘অন্যথায় নির্বাচনে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবো।’ নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন,  মওদুদ আহমদ,  জমির উদ্দিন সরকার, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়,  নজরুল ইসলাম খান,  আমীর খসরু মাহমুদ চৌধুরী,  প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,  সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম