প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের বৈঠকে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১৬:৪৩

আওয়ামী লীগ (দলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে সংসদীয় বোর্ডের বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক বছর ১০ মাস পর ধানমন্ডিতে নিজ রাজনৈতিক কার্যালয়ে গেলেন তিনি। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল বুধবার (১৪ নভেম্বর) নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল দলীয় কার্যালয়ে। তবে স্থান সংকুলানের কথা ভেবে পরে মনোনয়নপ্রত্যাশীদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডেকে নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর আগে, গত রবিবার (১১ নভেম্বর) সংসদীয় বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। কিন্তু মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আজই (বৃহস্পতিবার, ১৫ নভেম্বর) প্রথম বৈঠকে বসেছে সংসদীয় বোর্ড।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের আশপাশে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কার্যালয়ের সামনের রাস্তায় দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে থেকে বিভিন্ন স্লোগান দিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও স্বাগতম জানান।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের নতুন সদস্য নির্বাচিত হয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক ও সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা যাওয়ায় একটি সদস্য পদ খালি ছিল। এছাড়া সংসদীয় বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, ড. আলাউদ্দিন আহমেদ অসুস্থ। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দীন আহমেদ, রশিদুল আলম, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের এখতিয়ার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের। এবার একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে ৩০০ আসনে চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম তুলেছেন।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের