বি চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্য হাই-কমিশনারের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৮:৩৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২৩:০৪

বি চৌধুরীর সঙ্গে যুক্তরাজ্য হাই-কমিশনারের বৈঠক

বাংলাদেশে যুক্তরাজ্যের হাই-কমিশনার অ্যালিসন ব্লেক সিএমজি’র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় বি চৌধুরীর বারিধারার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বি চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী এবং অ্যালিশন ব্লেকের সঙ্গে ছিলেন বাংলাদেশে  যুক্তরাজ্য হাই-কমিশনের ডেপুটি হাইকমিশনার ক্যানবার হোসেইন-বর ও হাই-কমিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট এজাজুর রহমান।

হাই-কমিশনের প্রতিনিধি দল প্রায় একঘণ্টা ধরে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন।

পরে প্রেস ব্রিফিংয়ে বি চৌধুরীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বীরবিক্রম বলেন, ‘যুক্তরাজ্যের হাই-কমিশনারের সঙ্গে আমাদের সৌহাদপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয় নিয়েও কথা বলেছি।’

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের