এক যুগ পরে অভিমান ভেঙে বিএনপির রাজনীতিতে ফিরে এসেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির দুই ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদুর হাতে ফুল দিয়ে বিএনপির রাজনীতিতে ফিরে এসেছেন তিনি।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, 'নানা কারণে আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও দল ছেড়ে যাইনি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের নির্দেশে আমি আবার দলে ফিরে সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই।
তিনি বলেন, ‘দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ শাসন করছে এক স্বৈরাচারী সরকার। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে মোকাবিলা করতে হবে।’
উল্লেখ্য, ২০০১ এবং ২০০৮-এ দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির রাজনীতে নিষ্ক্রিয় হয়ে যান দলটির সাবেক এই সংসদ সদস্য।








