নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেশবাসী ক্ষমা করবে না: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৮, ২০:০২আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:০৬



নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেশবাসী ক্ষমা করবে না: বি. চৌধুরী যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে দেশবাসী তাদের ক্ষমা করবে না।
শনিবার (১৭ নভেম্বর) বিকেলে বিকল্পধারার বাড্ডার নির্বাচনি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি নেতা ড্যাবের সাব্কে সভাপতি ডা. রফিকুল ইসলাম চৌধুরীর বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিকল্পধারা ও যুক্তফ্রন্টের প্রার্থী মনোনয়ন বিষয়েও আলোচনা হয়।
বি. চৌধুরী বলেন, ‘নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে মনে রাখতে হবে তারা এখন সরকারের কাছে দায়ী নয়। কমিশন শতভাগ স্বাধীন।’
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস ও দুর্নীতিকে ঘৃণা করি। দুর্নীতি বাংলাদেশকে গ্রাস করেছে। দুর্নীতি কমাতে পারলে উন্নয়ন অনেক বেশি হতো। বাংলাদেশের চেহারা অনেক ভালো হতো।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব সচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়কারী গোলাম সারোয়ার মিলন, ইঞ্জিনিয়ার ইউসুফ, সদ্য বিকল্পধারায় যোগদানকারী বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম